Thursday, June 27, 2019

Kichchu Chaini Aami | Lyric | Shah Jahan Regency | Anirban | Dipangshu | Prasen | SVF Music

DESCRIPTION

Song Name – Kichchu Chaini Aami
Release Date – 26 Dec, 2018
Singer – Anirban Bhattacharya
Lyrics – Dipangshu Acharya
Music – Prasen
Movie – Shahjahan Regency
Song Label – SVF

Lyrics

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে।
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে। - [ ২ বার ]
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা।
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে।
বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে।
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে।
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে।
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজও ভুলে।
না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।


Related Posts

Ad Placement